অপারেশন ডেভিল হান্ট' হাতিয়ায় দ্বিতীয় দিনে প্রবাসী ছাত্রলীগের সহ-সভাপতি সহ আটক ৪
'অপারেশন ডেভিল হান্ট’ দ্বিতীয় দিনে হাতিয়ায় ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী । গতরাতে হাতিয়ার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
হাতিয়া থানা সূত্রে জানা যায়, হাতিয়া উপজেলায় নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তমরুদ্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের আজিজুল হকের ছেলে মো. সালাউদ্দিন (২৮), তমরুদ্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কোরালিয়া গ্রামের মৃত রফিক উল্যাহর ছেলে মো. রুবেল উদ্দিন (৩২), চরঈশ্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব লক্ষ্মীদিয়া গ্রামের রতন বিহারী দাশের ছেলে সজীব চন্দ্র দাশ (৩৫)। সে সিঙ্গাপুরে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। অন্যদিকে বুড়িরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জোড়খালী গ্রামের মৃত আশ্রাফ উদ্দিনের ছেলে মো. আফতাব উদ্দিনকে (৩৬) আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।
এর আগে প্রথম দিনে যৌথবাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান সহ ৭জনকে আটক হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ দ্বিতীয় দিনে হাতিয়াতে ৪জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান