পাবনায় ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু
ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ২ যুবলীগ নেতা গ্রেপ্তার
পাবনায় শুরু হয়েছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’। ডেভিল হান্ট অপারেশরনর ঘোষণার পর পরই পাবনায় যৌথ বাহিনীর অভিযান শুরু হয়।
এর পর শহরের বিভিন্ন মোড়সহ শহওে টহল দেয় যৌথ বাহিনী। তবে দিনে টহল না দিলেও রাতে চেক পোস্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
পাবনার ঈশ্বরদীতে‘ডেভিল হান্ট’ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন সলিমপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি এসএম মনোয়ার হোসেন এবং অন্যজন পাকশী ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম। রোববার ভোরে তাদেও গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার পরিদর্শক (ওসি) শহিদুল ইসলাম শহিদ।
মনোয়ার হোসেন উপজেলার চরমিরকামারী গ্রামের এস এম মহির উদ্দিনের ছেলে এবং সিরাজুল ইসলাম পাকশীর চররূপপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।
পুলিশ জানায়, সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে ঈশ্বরদী থানা পুলিশ তাদেও গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজনই বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিল। তারা ঈশ্বরদী থানার মামলা নম্বর ১০(৮) ২৪ এর আসামি হিসেবে পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর রোববার বিকেলে তাদের আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ