ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

অপারেশন ডেভিল হান্টে বাউফলে ৫ জন গ্রেফতার


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১০-২-২০২৫ বিকাল ৫:২

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারা দেশের সাথে পটুয়াখালীর বাউফলে  পরিচালিত হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। এ অপারেশনে বাউফল থানা পুলিশ রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে। 
থানা সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্টে গতকাল রাতে বাউফলের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- পৌর এলাকার আবুল হোসেনের ছেলে মো: রিয়াজ হাওলাদার (৩৮), নাজিরপুর ইউনিয়নের আ. মতলেব মৃধার ছেলে আ: ছালাম (৫২), সূর্য্যমনি ইউনিয়নের সেকান্দার আলীর ছেলে মো: জহিরুল ইসলাম (৩৫), কালিশুরি ইউনিয়নের মো. সফিজ উদ্দিনের ছেলে মো: সোহাগ মৃধা (৩০), একই ইউনিয়নের গ্রেফতারকৃত অপর ব্যক্তি হলেন নবাব হোসেন সিকদারের ছেলে মো: বজলু শিকদার (৫০)।
গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, গ্রেফতারকৃতদের বাউফল থানায় ২৫ সালের জানুয়ারি মাসের ১৩ তারিখের দায়েরকৃত বিস্ফোরক মামলা নং- ০৯ তাদের গ্রেফতার দেখানো হয়েছে। ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য আইনের ৩এ/৬  ধারায় গ্রেফতারকৃতদের পটুয়াখালী কোর্টে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা