ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পশুরহাট বহাল রাখতে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন


হাফিজুল হক, ধর্মপাশা  photo হাফিজুল হক, ধর্মপাশা
প্রকাশিত: ১০-২-২০২৫ বিকাল ৫:১৯

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে পশুরহাট বহাল রাখার দাবীতে মানববন্ধন করেছেন  প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকগণ।উল্লেখ্য পশুর হাটের অর্জিত অর্থে চলে শিক্ষক/কর্মচারীদের সম্মানী প্রদান।সপ্তাহের প্রতি শনিবার বসে গবাদিপশুর হাট।

১০ফেব্রুয়ারী সোমবার সাড়ে এগারোটার সময় হাজারের অধিক উপস্থিতিতে "আপনার শিক্ষা প্রতিষ্ঠান বাঁচান"এইপ্রতিপাদ্যে লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে শিক্ষক,কর্মচারী,অভিভাবক ও ছাত্র/ছাত্রীগন মানববন্ধনে অংশনেন।

মানববন্ধনে অংশনেয়া ব্যাক্তিগন বক্তব্যে বলেন,এলাকার একটি মহল বিগত ২৮শে জানুয়ারী সাতুর নতুন বাজারে মানববন্ধনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পশুরহাট বন্ধকরার দাবী তুলেছিল। পরথেকেই পশুরহাটটি বন্ধ হয়ে যায়।যার দরুন হুমকীতে পরেছে "লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয়টি"কেননা পশুর হাটটি শিক্ষা প্রতিষ্ঠানের আয়ের উৎস।এইপ্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখায় প্রায় সাতশত শিক্ষার্থী রয়েছেন।বিগত এসএসসি পরীক্ষায় শতভাগ সফল ও ২০২৫সাল থেকে এসএসসি পরীক্ষা অত্রপ্রতিষ্টানেই অনুষ্ঠিত হবে।

লায়েছ ভূইয়া কল্যাণ ট্রাস্টের অধীনে লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে ২৭জন শিক্ষক/কর্মচারী রয়েছেন।যাঁদের বেতন/সম্মানী দেয়ার একমাত্র উৎস এই পশুর হাট।পশুর হাটটি বহাল রাখার জন্য প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের কাছে জোরালো দাবী জানিয়েছেন প্রতিষ্টানের শিক্ষক,শিক্ষিকা,অভিভাবক সহ এলাকার জনসাধারণ।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃশাহীন উদ্দীন,সহাকারী শিক্ষক আলী হোসেন,অধ্যক্ষ শফিকুল ইসলাম,প্রভাষক মামুন মিয়া,রিপন মিয়া,অভিভাবক ফজু মিয়া,শামসুন্নাহার,কবিতা আক্তার,শিক্ষার্থী সুমাইয়া আক্তার,মরিয়ম আক্তার,সুস্মিতা বানাই,মোঃআকাশ,মোঃশাহ আলম,মুক্তার আলী,জিল্লুর রহমান,রেসনা রানী প্রমুখ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার