ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মোহনগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা, আ.লীগ নেতা গ্রেপ্তার


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১০-২-২০২৫ বিকাল ৫:৪৫

নেত্রকোনার মোহনগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির ৩১ দফা লিফলেট বিতরণকালে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ নেতা মো. সুলতান আহম্মেদকে (৬৩) গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ সোমবার দুপুরে তাকে আদলতে পাঠানো হয়েছে।এরআগে রোববার রাতে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সুলতান আহম্মেদ উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক।  

পুলিশ ও স্থানীয় সূত্রে  জানা গেছে, গত ডিসেম্বরে মোহনগঞ্জ উপজেলার ছেঁছরাখালী এলাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করছিল ছাত্রদলের নেতাকর্মীরা। ওই কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতিসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা ছিলেন। এতে আওয়ামী লীগ ও এর অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। হামলায় ছাত্রদলের নেতাকর্মীরা আহত হয়৷ পরে এ ঘটনায় থানায় মামলা করা হয়। 

উল্লেখ্য- সুলতান আহম্মেদ এর আগেও বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর হামলা ও বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে  ছিলেন। সম্প্রতি তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান। 

এমএসএম / এমএসএম

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা

কোনাবাড়ীতে গ্যাস সংকটে ভোগান্তির স্বীকার ৩ শতাধিক পরিবার

কোটা মাদরাসার অধ্যক্ষকে অপসারণের দাবি, মাঠে গ্রামবাসী-অভিভাবকেরা

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ