ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ডুয়েল পারপাস বাউ হাঁস পালনে আলোচনা সভা অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১১-২-২০২৫ দুপুর ১:৩৬

মাঠ পর্যায়ে খামারিদের সচেতনতা বৃদ্ধি ও অধিক মাংস উৎপাদনশীল জলবায়ু সহনশীল দেশীয় বাউ হাঁস পালন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল হল রুমে কৃষি ইউনিটের (প্রাণিসম্পদ খাতের) আওতায়- পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে ও মানব মুক্তি সংস্থার সহযোগিতায় স্থানীয় খামারিসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের সাথে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো. আমির হামজা, ভেটেরিনারি সার্জন ডা: মো. শামীম আক্তার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো. আলমগীর কবির, এমএমএস এর সংস্থার পরিচালক মো. আশরাফুজ্জামান খান, প্রাণিসম্পদ কর্মকর্তা মো: মারুফ হাসান, সহ: প্রাণিসম্পদ কর্মকর্তা দীপু সরকার, এসিআই কোম্পানির প্রতিনিধি, শাখা ব্যবস্থাপক, ফিল্ড অফিসার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় ৪০ জন খামারি।

অনুষ্ঠানে খামার ব্যবস্থাপনা, নতুন প্রযুক্তি বাউ হাঁস সম্পর্কে আলোকপাত করে সচেতনতা সৃষ্টি করা হয়।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬