অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে ফস্টারিং ইনোভেশন অ্যান্ড টেকনোলজি কর্মশালা অনুষ্ঠিত
বেসরকারি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ফস্টারিং ইনোভেশন অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও এডাস্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক ড. আ ন ম এহসানুল হক মিলন। সম্মাননীয় অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্যসচিব মো. কামরুজ্জামান লিটু।
কর্মশালা মূল বক্তা ছিলেন ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। তিনি ইনোভেশন হাবের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উজ্জীবিত করতে নিজের অভিজ্ঞতার গল্প বলেন। পাশাপাশি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব স্থাপনের জন্য সরকারি সহায়তার আশ্বাস দেন।
বেকারত্ব দূরীকরণে আইসিটি প্রশিক্ষণের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি তরুণ জনগোষ্ঠীকে ইনোভেশন হাবের মাধ্যমে নিজেদের উদ্যোক্তা হিসেবে কাজ শুরুর আহ্বান জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইসিটি, এগ্রিবিজনেস বিভাগসহ অন্যান্য বিভাগকে ইনোভেশন হাবের মাধ্যমে উদ্যোক্তা তৈরির সম্ভাবনা সৃষ্টির পরামর্শ দেন।
প্রধান অতিথি ড. এহসানুল হক মিলন বলেন, মেধার কোনো ভিসা লাগে না, দেশ থেকে দেশান্তরে এর বিচরণ। এ দেশের তরুণ সমাজ বুকের তাজা রক্ত ঢেলে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশের তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ গড়বে।
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন বলেন, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের (এসডিআই) কার্যক্রম সাতটি বিভাগে ও পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করবে। এসডিআই কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে শিল্প উদ্যোক্তাদের সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল লিংক স্থাপন করে দেশের ৩৫ লাখ বেকার জনগোষ্ঠীকে উজ্জীবিত করবে।
আইসিটি ডিভিশনের এটুআই প্রজেক্টের সিনিয়র কনসালটেন্ট খন্দকার ইসতিয়াক মাহমুদ চতুর্থ শিল্প বিপ্লবে যুক্ত হওয়ার জন্য চ্যাটজিপিটির ব্যবহার ও সেল্ফ লার্নিংয়ের ওপর গুরুত্ব দেন।
রোবোটিক্স অ্যান্ড অটোমেশন বিভাগের চেয়ারম্যান মাজিদ ইশতিয়াক আহমেদের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত
পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র্যালি
আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর