লোহাগড়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
নড়াইলের লোহাগড়ায় বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন রবিউল ইসলাম মুন্সি (৪৫) নামে এক ব্যবসায়ী।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মিতালী স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা রবিউল ইসলাম মুন্সিকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত রবিউল ইসলাম মুন্সি লোহাগড়া ইউনিয়নের কামঠানা গ্রামের মো. হাফিজুর মুন্সির ছেলে। তিনি লোহাগড়া বাজারে মুরগি ও মুদি ব্যবসায়ী হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাজার থেকে বাড়ি ফেরার পথে মিতালী স্কুল এলাকায় পৌঁছালে ৫-৭ জন দুর্বৃত্ত তার পথরোধ করে এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, হামলাটি পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত