ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সাটুরিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করলেন জেলা প্রশাসক


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১১-২-২০২৫ বিকাল ৫:২৯

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ১০৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে  বিদ্যালয়ের নিজ মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভুমি তানবীর আহমেদ, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ শাহীনুল ইসলাম, বালিয়াটি ইউপি চেয়ারম্যান মীর সোহেল চৌধুরী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছালত জামান খান আরিফসহ বিদ্যালয়ের অনান্য সহকারি শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক  ড. মানোয়ার হোসেন মোল্লা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে খেলাধুলায় অংশ নেয়। বিকেলে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ