কমলগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজারের কমলগঞ্জে চুরি ডাকাতি ও মাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নে সমাজ সেবক শিপার আহমেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেকার হোসেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন ১নং রহিমপুর ইউপির বিট অফিসার এসআই রাজীব চন্দ্র রায়, সহকারী বিট অফিসার এএসআই মো. হামিদুর রহমান, স্থানীয় ইউপি সদস্য, গন্যমান্য ব্যক্তিবর্গ ও বাজার কমিটি সহ বিভিন্ন পেশার শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। উপস্থিত সভায় ওসি সৈয়দ ইফতেখার হোসেন তাদের সাথে থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, চুরি, ডাকাতি, ছিনতাই, দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধ, মাদক এবং জুয়া র্নিমূল, রাত্রিকালীন ডিউটি সহ জনসচেতনতা ও বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিনিময় সভা করেন।
প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ থানা ওসি সৈয়দ ইফতেখার হোসেন এলাকার আইন শৃঙ্খলার উন্নয়ন, চুরি, ডাকাতি ও মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং কোন গুজবে কান না দেয়ার আহ্বান জানান। সেই সাথে কোন ব্যক্তি পুলিশের নাম ভাঙিয়ে নিরপরাধ কোন লোককে বিনা কারণে হয়রানি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’
বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ
আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি
খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু
ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা
ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন