ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপ পৌরসভায় শহর সমন্বয় কমিটি গঠন ও কার্যপরিধি বিষয়ক প্রশিক্ষণ অনু্ষ্ঠিত


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১১-২-২০২৫ বিকাল ৫:৪৭

সন্দ্বীপ পৌরসভায় শহর সমন্বয় কমিটি গঠন ও কার্যপরিধি বিষয়ক এক প্রশিক্ষণ অনু্ষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি  দিনব্যাপী নগর পরিচালনা-অবকাঠামো উন্নয়ন প্রকল্প আয়োজিত ও গভর্নেন্স ইমপ্রুভমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্টের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে এই প্রশিক্ষণ। 

পৌর নির্বাহী কর্মকর্তা মোর্শেদ আলম এর সঞ্চালনায় প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মহসিন আলম, সমবায় কর্মকর্তা দিদারুল আলম,যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন,পৌর বিএনপির সদস্য সচিব জিএস আবুল বশার, যুগ্ন আহবায়ক সাইফুর রহমান শামীম,মোঃ,মাঈন উদ্দীন,বিএনপি নেতা আনোয়ার হোসেন,মোঃ বিপুল ইসলাম, আকরাম হাসান,মোঃ সোহাগ এনজিও কর্মী বাদল রায় স্বাধীন, পারভীন আক্তার সহ  কমিটির  প্রায় ৫০ জন সদস্য।

দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন এলজিইডির প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের প্রশিক্ষক বিশেষজ্ঞ মো. জাফরুল কুদ্দুছ ও আঞ্চলিক সমন্বয়কারী মো. আব্দুল মান্নান। প্রশিক্ষণে নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আরবান গভর্নেন্স অ্যাকশন প্লান, টিএলসিসির ধারণা, গুরুত্ব এবং গতিশীল করার উপায় নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় প্রশিক্ষকরা বলেন, নাগরিক সুবিধা পেতে হলে নাগরিকদের মধ্যে সম্পৃক্ততার প্রয়োজন রয়েছে। অনেক সময় নাগরিক সম্পৃক্ততার অভাবে প্রকল্পের অনেক কাজে ব্যাঘাত ঘটে এবং নাগরিকরা সুবিধাবঞ্চিত হন। আগামীতে নাগরিকদের ঐক্যমতের ভিত্তিতে বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করা হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ