ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১১-২-২০২৫ বিকাল ৫:৪৭

রাজধানীর উত্তরা থেকে ১২০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো. সোহেল হাওলাদার ওরফে সোহাগ সরদার (৩৫)।

সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) বিকেল ৪:৩০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নং সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নং সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউয়ের একটি বাসার সামনে মাদক বিক্রয় হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে থানার টহল টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় সোহাগকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট হতে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় তিন লক্ষ ৬০ হাজার টাকা। এ সময় ইয়াবা বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় উত্তরা-পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 

ওসি হাফিজুর রহমান আরো বলেন, গ্রেফতারকৃত সোহেল হাওলাদার ওরফে সোহাগ সরদার একজন পেশাদার মাদক কারবারি। উদ্ধারকৃত ইয়াবা সে বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ