ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

অপহরণকৃত মালয়েশিয়া প্রবাসী উদ্ধার মুক্তিপণ ছিল ৩০ লাখ


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১১-২-২০২৫ বিকাল ৭:২৮

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর ১নং ক্যানোপির বাহির গেইটের সামনে থেকে মো. আক্কাস মোল্লা, মো. মিলন মোল্লা, মো. মোস্তাক মোল্লা নামের মালোশিয়া প্রবাসীদের রাস্তার উপর থেকে পৌনে বারোটার দিকে জোরপূর্বক অপহরন করে নিয়ে যায়। 

অপহরণকারী প্রবাসীর পরিবারকে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ হিসাবে চাঁদা দাবী করলে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী মোছা. মিনা বেগম বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করে এবং পরিশেষে মালয়েশিয়া প্রবাসী ভিকটিমদেরকে উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ। সকালের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাসলিমা আক্তার।

গত ৩ ফেব্রুয়ারি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসলে এমন ঘটনার ঘটে। বর্ণিত প্রবাসী মো. আক্কাস মোল্লার ছেলে মো. মিলন মোল্লা, ভাতিজা মো. মোস্তাক মোল্লার বাড়ি  ফকিরকান্দী, মাসুমদিয়া, থানা-বেড়া, পাবনা। এ ঘটনায়  বিমানবন্দর থানার ৮ ফেব্রুয়ারি একটা মামলা হয়, মামলা নং- ৭ এবং ধারা-৩৬৫/৩৮৫/৫০৬/১০৯ পেনাল কোড-১৮৬০;” ধারায় রুজু করেন।

মামলার রুজু হলে এসি (এয়ারপোর্ট জোন) ডিএমপি, ঢাকা, অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) বিষয়টা আমলে নিয়ে তাৎক্ষণিক অফিসার ও ফোর্সের সহায়তায় ভিকটিমদের অবস্থান সনাক্ত করে অভিযান পরিচালনা করে রূপগঞ্জ থানাধীন কাঞ্চন ব্রীজের টোল প্লাজার দক্ষিণ পাশ থেকে বর্ণিত ভিকটিমদেরকে উদ্ধার করে থানা হেফাজতে রাখেন। ভিকটিমদের জিজ্ঞাসাবাদসহ আইনগত প্রক্রিয়া চলমান। যদিও আসামিদের বিষয় টা এখনও অজ্ঞাত।

জামিল আহমেদ / জামিল আহমেদ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন