বিমান দূর্ঘটনা পরবর্তী কার্যক্রম নিয়ে বেবিচকে আলোচনা সভা অনুষ্ঠিত
নারগিস পারভীন :
সম্প্রতি পৃথিবীর কয়েকটি দেশে ভয়াবহ বিমান ও হেলিকপ্টার এর দূর্ঘটনা সংগঠিত হয়েছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, আজারবাইজান ও মার্কিন যুক্তরাস্ট্র অন্যতম। এই দূর্ঘটনাগুলোতে বিমান ও হেলিকপ্টারে আরোহনকারী সকল যাত্রী ও পাইলটসহ ক্রুগণ নিহত হয়েছে।
এ ধরনের দূর্ঘটনারোধে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (অরৎ ঠরপব গধৎংযধষ গফ গড়হলঁৎ কধনরৎ ইযঁরুধহ, ঙঝচ, ইটচ, হফপ, হংপি, ধভপি, ঢ়ংপ) এর সার্বিক দিক নির্দেশনা অনুযায়ী বেবিচক এর সদস্য (এটিএম) এয়ার কমডোর একেএম জিয়াউল হক এ সংক্রান্ত কাজে নিয়োজিত এয়ারট্রাফিক কন্ট্রোলারগণকে সচেতন ও অবহিত করার জন্য একটি আলোচনা সভার আয়োজন করেন।
উক্ত আলোচনা সভায় সদর দপ্তর এটিএম বিভাগে কর্মরত সহকারী-পরিচালক (এআইএম) জনাব মো: সুলাতানুল আরেফীন অঁফরড় ঠরংঁধষ-এর মাধ্যমে সকল এয়ারট্রাফিক কন্ট্রোলারগণকে দূর্ঘটনার বিশদ বর্ণনা দেন এবং এর প্রেক্ষাপটে বাংলাদেশের কন্ট্রোলারগণের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে অবহিত করেন। এ ছাড়াও বর্তমান ও ভবিষ্যৎ অঞগ এর উন্নতিকল্পে উক্ত সভায় বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সদস্য (এটিএম), সিনিয়র কনসালট্যান্ট, পরিচালক (এটিএম), পরিচালক (এএনএস ইন্সপেকশন), পরিচালক (এটিএম) (স্যাটো)সহ অনেক সিনিয়র কন্ট্রোলারগণ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় সকল কন্ট্রোলারগণকে সদস্য (এটিএম) বিমান দূর্ঘটনারোধে কার্যকরী ভূমিকা পালন ও অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেন।
জামিল আহমেদ / জামিল আহমেদ
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন