ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে শাহ্ আমিনুল্লাহ (রহ:) মাহবুব চৌধুরী নূরানী সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১২-২-২০২৫ দুপুর ১২:৪৬

চট্টগ্রাম চন্দনাইশে শাহ্ আমিনুল্লাহ (রহ:) মাহবুব চৌধুরী নূরানী সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ই ফেব্রুয়ারী (বুধবার) সকাল থেকে মাহবুব চৌধুরী'র মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শাহ্ আমিনুল্লাহ (রহ:) মাহবুব চৌধুরী নূরানী সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসার প্রধান তত্ত্বাবধায়ক আলহাজ্ব মাওলানা ছৈয়দুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডিং কমিটি ল.এন্ড অয়ার ইন্ডাস্ট্রিজ,চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের  চেয়ারম্যান ক্যাপ্টেন অব.কাদের মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া,জোয়ারা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো.মাহফুজ মিয়া,আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক মো.আনছার উদ্দিন। মাদ্রাসার শিক্ষক আব্দুল আলিমের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন নূরানী সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা ফোরকান উদ্দিন,আব্দুল কাদের জুয়েল,হাফেজ মোঃ ইরফান উদ্দিন মোঃ শরিফ,মোঃ সালাউদ্দিন মোঃ তানভীর হাসানসহ ছাত্র-ছাত্রী,অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি বলেন,শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক এ ত্রিমূলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব। শিশুর মানসিক ও নৈতিক বিকাশে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। তাই মানসম্মত শিক্ষাসহ শিশুর সার্বিক উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সেতুবন্ধন অত্যন্ত জরুরি।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২