ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় চুরি করতে গিয়ে হাতেনাতে আটক, পুলিশের হেফাজতে চোর


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১২-২-২০২৫ দুপুর ২:৩৬

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক চোর। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে লোহাগড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কুন্দশি গ্রামে এ ঘটনা ঘটে। আটক চোরের নাম তাজিম মোল্ল্যা (২২), তিনি একই এলাকার মৃত কাবুল মোল্ল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুন্দশি গ্রামের মো. দুলু মোল্লার বাড়িতে লোহার গ্রিল কেটে চুরির চেষ্টা করছিল তাজিম মোল্ল্যা। এ সময় স্থানীয়রা টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন। দীর্ঘদিন ধরে এলাকায় চুরি-ডাকাতির ঘটনা ঘটলেও অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বুধবার রাতে চুরির সময় হাতেনাতে ধরা পড়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে।

পরে এলাকাবাসী আটক তাজিমকে গণধোলাই দিয়ে লোহাগড়া থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "আটক তাজিমের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

স্থানীয়দের দাবি, চুরির ঘটনায় জড়িত অন্যান্যদেরও শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হোক, যাত

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন