ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপে ইন্টারন্যাশনাল মোটর বাইক " ইয়ামাহা " ব্রান্ডের সার্টিফাইড সার্ভিসিং সেন্টার উদ্বোধন


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১২-২-২০২৫ দুপুর ৩:৩৪

সন্দ্বীপের এনাম নাহার মোড় এর পুর্ব মাথায় ইন্টারন্যাশনাল মোটর বাইক ইয়ামাহা ব্রান্ডের সার্টিফাইড সার্ভিসিং সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে।১২ জানুয়ারি দুপুর ১২ টায় ইয়ামাহা সার্ভিসিং সেন্টারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা ও কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন - চট্টগ্রাম থেকে আগত মোটর সাইকেল গ্যালারীর " ইয়ামাহা " ব্রান্ডের  ডিলার কাজী মো: জসিমউদদীন ও সন্দ্বীপ এনাম নাহার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো: আসিফ আকতার। মাষ্টার সাইফুল ইসলাম ইনসাফ এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন - সাংবাদিক ইলিয়াস কামাল বাবু, ইয়ামাহা ইস্ট জোনের আরএসএম এ.কে.এম নাজিমউদ্দিন, ইয়ামাহা ইস্ট জোনের জেডএমএস ইব্রাহীম আহাদ,ইয়ামাহা সার্ভিস ইঞ্জিনিয়ার - তাসাহুদে সালেহীন,সন্দ্বীপে ইয়ামাহা সার্টিফাইড সার্ভিসিং পয়েন্ট  এর স্বত্বাধিকারী মো: নূর আলম, মিশু মোটরস্ এর স্বত্বাধিকারী মো: মিশু,এনাম নাহারের বিশিষ্ট ব্যবসায়ী ইয়াছিন আরাফাত প্রমুখ। 

বক্তারা বলেন এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস যাত্রা শুরু করে। দেশের সবগুলো ডিলার পয়েন্টেই ইয়ামাহা নিশ্চিত করেছে ৩ এস সুবিধা। প্রত্যেকটি সার্ভিস সেন্টারেই ইয়ামাহা নিশ্চিত করেছে ওয়াইডিটি ইয়ামাহা ডায়াগনস্টিক টুলস, এফআই মেশিন বা ফুয়েল ইঞ্জেক্টর মেশিন–এর মতো আধুনিক সব সরঞ্জাম।এখন থেকে  যার সুবিধা ভোগ করবে সন্দ্বীপের  হাজারো ইয়ামাহা বাইক ব্যবহারকারী।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ