ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

৩ পুলিশ সদস্য প্রত্যাহার


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১২-২-২০২৫ দুপুর ৩:৪৩

রৌমারীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে শাহাদত হোসেন (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে পুলিশসহ উভয়পক্ষের আহত হয়েছেন ১৭ জন। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় বুধবার পুলিশ অভিযান চালিয়ে ৩জন মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
পুলিশ, স্থানীয় ও নিহত পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর গ্রামে আবুল হোসেন ও নুর ইসলামের মধ্যে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালত ও থানায় পাল্টাপাল্টি একাধিক মামলা রয়েছে। ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে আবুল হোসেনের পক্ষে শতাধিক ভাড়াটিয়া লোক সরিষা তুলে নিয়ে যাচ্ছিল। এ নিয়ে নুর ইসলামের পক্ষের লোক ত্রিপল নাইনে ফোন দেয়। সত্যতা যাচাইয়ের জন্য এসআই খুকিন, কনষ্টেবল সোহেল ও রাশেদ ঘটনাস্থলে যান। এ সময় পুলিশের সামনে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত হন শাহাদত, রিতা, শেফালী, বাছিরন, রাবেয়া, মন্টু মিয়া ও শহিদুল। কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বুধবার সকাল ৭টার দিকে সেখানে শাহাদত হোসেন নামে একজন মারা যান। নিহতের খবর ছড়িয়ে পড়লে বুধবার এলাকায় আবারও উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে ইউএনও, পুলিশ সার্কেল, রৌমারী ও রাজিবপুর থানার ওসিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় উত্তেজিত জনতা বিক্ষোভে ফেটে পড়ে ও পুলিশের এসআই শাহাদতের ওপর চড়াও হয়। এতে তোপের মুখে পড়ে পুলিশ।

মঙ্গলবার পুলিশের সামনে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় এসআই খুকিন, কনস্টেবল সোহেল ও কনস্টেবল রাশেদকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় আজিজুল হক নামের একজন বাদী হয়ে ৪৩ জনকে আসামী ও ৫০-৬০ জনকে অজ্ঞাত করে রৌমরী থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। আটককৃত ৩ জন হলেন আফরিনা আকতার, কুপিয়া বেগম ও আফরুজা বেগম। 

রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় একটি নিয়মিত হত্যা মামলা হয়েছে। ওই ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। বাকি আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। সেই সাথে লাশ ময়না তদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত