ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে ২৫ বছর ধরে ঘুরেও মেলেনি সুরাহা?


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১২-২-২০২৫ দুপুর ৪:২১

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বেইলী ব্রীজ সংলগ্ন নতুন বাজার নামক স্থানে ব্যক্তি মালিকানা জমি দখলবাজদের কবল থেকে উদ্ধার করতে গত ২৫ বছর ধরে দ্বারে দ্বারে ঘুরেছেন ভুক্তভোগীরা। প্রশাসনের বিভিন্ন দফতরের প্রতিশ্রুতি ছাড়া তাদের কপালে জোটেনি কাঙ্খিত ফলাফল। অবশেষে সরকার পতনে পাথরঘাটা উপজেলার আওয়ামীলীগ নেতাদের পলায়নের পর মুখ খুলতে পেরেছেন ভুক্তভোগী হাসি বেগমসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা। বরগুনা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় ভুক্তভোগীরা তাদের জমি ফিরে পাবেন বলে আশায় বুক বেঁধে আছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অবৈধ দখলদাররা দলিল ও ডিসিআর ছাড়াই 
সরকারি ভ্যাট ট্যাক্স দিয়ে বেদখল করে ব্যবসার কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মাসুম নামের এক দোকানদার ৩ শতাংশ সরকারি খাস খতিয়ানের জমি রেকর্ড করিয়ে ভোগদখল করছে।

এ ঘটনায় গত শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে পাথরঘাটা উপজেলার বেইলী ব্রীজ সংলগ্ন নতুন বাজার নামক স্থানে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেন ভুক্তভোগী সকল সদস্যরা।

জানাগেছে, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন ১২নং জে,এল ঘুটাবাছা মৌজায় এস. এ ৫৬ নং খতিয়ান, ২৯৬৬, ২৯৬৮, ২৬৬৯ নং দাগে ২.৩৪ শতাংশ জমি ভুক্তভোগীর স্বামীর পৈত্রিক ওয়ারিশ সূত্রে ও ক্রয় সূত্রে রেকর্ডিয় মালিক। গত ১৯৬২—১৯৬৩ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ১০ শতাংশ জমি খাল খননের জন্য সরকার একর করে নেয়। বাকি সম্পত্তি ভুক্তভোগীর স্বামী ভোগদখল করেন। ২০০১ সালে একটি দোকান ঘর ও একটি বসত ঘর নির্মাণ করলে কতিপয় অবৈধ দখলদাররা ২০০৫ সালে রাতের অন্ধকারে তা ভেঙ্গে খালে ফেলে দেয়। এরপর ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার স্থানীয় মেয়র মোঃ আনোয়ার হোসেন আকনসহ অবৈধ দখলদারের বিরুদ্ধে উচ্ছেদের নোটিশ দিলেও অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি তারা। পরে ২০০৭ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বরগুনাসহ বিভিন্ন ব্যক্তির সাথে মামলা মোকদ্দমা করে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে ভুক্তভোগীর পক্ষে রায় হয়।

ভুক্তভোগী হাসি বেগম সকালের সময়কে বলেন, বিগত ২৫ বছর আগে অবৈধ স্থাপনা তৈরি করে বেদখল করে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছে দখলবাজরা। আমরা আইনের আশ্রয় নিলেও এখনও জমি ফেরত পাই নাই। স্বরাষ্ট্রমন্ত্রনালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, পওর বিভাগ, বরিশাল, বরগুনা পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনসহ সবাই জানেন আমাদেরই জমি। অতঃপর গত ১৫ মে ২০২৪ তারিখে নির্বাহী প্রকৌশলী, বরগুনা পওর বিভাগ, বাউবো, বরগুনায় সম্পত্তি পরিমাপ সংক্রান্ত বিষয়ে দরখাস্ত করা হয়।

এ ব্যাপারে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব সকালের সময়কে বলেন, পাথরঘাটায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমিতে যে সকল অবৈধ দখলদার রয়েছে তাদেরকে উচ্ছেদের জন্য আমরা উচ্ছেদ প্রস্তাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরন করেছি। প্রস্তাবটি জেলা প্রশাসক কার্যালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। উচ্ছেদের জন্য ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হলে আমরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহায়তায় অবৈধ উচ্ছেদ পরিচালনা করবো। 

বরগুনা জেলা প্রশাসকের রাজস্ব শাখা থেকে ১৬ জানুয়ারি ২০২৫ তারিখে সরেজমিনে তদন্তপূর্বক ০৭ (সাত) দিনের মধ্যে মতামতসহ প্রতিবেদন প্রেরণের নির্দেশক্রমে অনুরোধ করলেও কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান সকালের সময়কে বলেন, তদন্ত প্রতিবেদন এখন পর্যন্ত প্রসেসিং আছে। অতিদ্রুত তদন্ত প্রতিবেদন প্রস্তুত করে যথা সময় যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে। 

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান