মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
"ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, গঠন হোক মাদকমুক্ত সমাজ" এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি ভূরঘাটা (মজিদবাড়ী) একতা উন্নয়ন সংঘ ও রেড সান ক্লাবের আয়োজনে জসিম উদ্দিন টিপু ফকির স্মৃতি মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
গ্রুপ পর্বের সমস্ত খেলা শেষ করে ১১-০২-২০২৫ ইং রোজ মঙ্গলবার রাত ৮ ঘটিকার সময় টুর্নামেন্টের শীর্ষ দুই দল মজিদবাড়ী একতা উন্নয়ন সংঘ একাদশ বনাম গোপালপুরহাট একাদশ ফাইনালে অংশগ্রহণ করে।খেলায় চ্যাম্পিয়ন হয় মজিদবাড়ি একতা উন্নয়ন সংঘ এবং রানার্সআপ হয় গোপালপুরহাট একাদশ
খেলা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার প্রদান করা হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মোশাররফ হোসেন সরদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন শিকদার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল ইসলাম।
আজিজুল শরীফসহ অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ফাউন্ডেশন এর পক্ষে সৈয়দ মাহমুদ।
উল্লেখ্য জসিম উদ্দিন টিপু ছিলেন কালকিনি উপজেলার একজন ক্রীড়া সংগঠক।তার নামে আয়োজিত এই টুর্নামেন্টের মূল স্পন্সর হিসেবে ছিল বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ফাউন্ডেশন এবং রবি ফাউন্ডেশন।
এমএসএম / এমএসএম
শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা
দুই দিনের সফরে আজ কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী
বোদায় ইউএনও'র বিরুদ্ধে প্রায় অর্ধ কোটি টাকার ঠিকাদারী করার অভিযোগ
কাশিমপুরে পানিবন্দী ৫০০ পরিবারের মাঝে গাজীপুর সিটি কর্পোরেশনের ত্রাণ বিতরণ
সিসি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ স্থাপনে ব্যাপক অনিয়ম
বাগেরহাটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে
পেকুয়ায় ৮ শতাধিক পরিবার পেল যুবদলের ত্রাণ
ট্যালেন্টপুল বৃত্তিতে কৃতিত্ব দেখাল মুনতাসির আজমাঈন
দেশের একটি মন্দিরেও হামলা হয়নি গত দুই বছরে: চিফ হুইপ
পটিয়ায় বন্যার্তদের মাঝে এনসিপির উপহারসামগ্রী বিতরণ
নড়াইলে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ
গোপালগঞ্জে বন্যা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি, জনসচেতনতামূলক প্রচার জোরদার