কাফির ঘড় পুরে দিলো দূর্বৃত্তরা
পূর্নবাসন ও দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার চেয়ে বর্তমান সরকারকে সাত দিনের আল্টিমেটাম
জুলাই আন্দোলনের সমন্বয় কারী ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা পটুয়াখালীর কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামানের কাফির গ্রামের বাড়ি দূর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগামী সাত দিনের মধ্যে পূর্নবাসন ও দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার চেয়ে বর্তমান সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে কাফি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়ি পোড়ানোর কয়লার উপর বসে এই কথা জানান কনটেন্ট ক্রিকেটার নুরুজ্জামান কাফি। তিনি বলেন, দেশের স্বৈরাচারের বিরুদ্ধে যদি কথা না বলতাম, স্বৈরাচারী সরকারকে যদি হঠাৎ এ সাহায্য না করতাম রাজপথের মিছিল না করতাম তাহলে আজকে কিছুই হইতো না। দেশের পক্ষে কথা বলার কারণে টার্গেটে পড়ে আজকে আমার এই অবস্থা হয়ে গেল সব শেষ হয়ে গেল। অন্তবর্তীকালীন সরকার বসালাম সে সরকারও আমাদের নিরাপত্তা দিতে পারল না। আমি এই সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছি, সাত দিনের মধ্যে আমার এই পোরানো ময়লা সরিয়ে ঘর পূর্ণ নির্মাণের কাজ শুরু করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। তা না হলে ছাত্র সমাজ রাজপথে এর বিচারে নেমে পড়বে অন্যথায় আমি একাই বিচারকের দাবিতে বিকল্প ব্যবস্থা করবো।
গত মঙ্গলবার রাত সোয়া ২ টার দিকে আমাদের মোবাইলে কল আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন দেয় দূর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে পুরো বাড়িতে একটি গোয়ালগার ব্যতীত সবকিছুই উড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে নুরুজ্জামান কাফির বাবা মাওলানা মো. এ বি এম হাবিবুর রহমান বলেন, আমাদের ঘরটি দূর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের পুড়ে মারার জন্যই এমন ঘটনা।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে