ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে বাল্য বিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের প্রশিক্ষণ


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩-২-২০২৫ দুপুর ৪:১৬
কুড়িগ্রামে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের দ্রত আয় বৃদ্ধিমুলক ব্যবসা শুরু ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার কুড়িগ্রামের কাঁঠালবাড়ী ইউনিয়ন ফেডারেশনে অনুষ্ঠিত প্রশিক্ষণে ২৫ জন অভিভাবক অংশ নেয়। তিন দিনের সমাপনি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রশিক্ষণার্থী অভিভাবকদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব  সাংবাদিক এস,এম,আশরাফুল হক রুবেল, এ সময় মনিটরিং এ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার সিএনপি প্রকল্প মোঃ মিনহাজুল ইসলাম,এফ,এফ শহিদুল ইসলাম,এফ এফ নুর ইসলাম,এফ এফ,মোছাঃ বিবিজন খাতুন,এফ এফ রোমানা খাতুন ও এফ এফ সাবরিনা জাহান উপস্থিত ছিলেন। 
এছাড়া ৩দিন ব্যাপি এই প্রশিক্ষণে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর এবং ৬ উপজেলায় মোট ১২৫ জন এই প্রশিক্ষণে অংশ নেয়। অংশগ্রহনকারী নারী ও পুরুষ অভিভাবককে ১৮ বছরের নীচে কোন কিশোরীকে যাতে বিয়ে না দেয় এ জন্য আয় বৃদ্ধির জন্য এককালীন ১৭ হাজার করে টাকা প্রদান করা হয়। এর মাধ্যমে বসতবাড়িতে বিভিন্ন সিজনে সবজি চাষ,হাঁসমুরগী পালন,মুদি দোকান,মোবাইল ব্যবসা,টেইলারিং সহ আয়মূলক কাজ করে কিশোরীদের পড়াশুনা সহ বিভিন্ন খরচ মিটাবে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা