সীতাকুণ্ড প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে শিবিরের মতবিনিময় সভা
দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সীতাকুণ্ড থানা শাখার সাথে সীতাকুণ্ড প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১২ ফ্রেব্রুয়ারী) সন্ধ্যায় ফ্যাসিবাদ মুক্ত সীতাকুণ্ড প্রেস ক্লাবের শহীদ ওয়াসিম আকরাম মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে ফ্যাসিবাদ মুক্ত আহ্বায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠনের প্রকাশনা উপহার তুলে দেন ছাত্র শিবির নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় শিবির নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ সরকার ছাত্রশিবির কে নানাভাবে হামলা মামলা দিয়ে নির্যাতন করেছে। ৫ আগস্ট স্বৈরাচার মুক্ত হওয়ার পর ছাত্রশিবির প্রকাশ্যে সাংগঠনিক কাজ করছে। আর ৫ আগষ্টের পূর্বে সীতাকুণ্ড প্রেস ক্লাবের দিকে তাকালে আমাদের ভয় হত। কারণ এই প্রেস ক্লাবে বসেই ছাত্রশিবিরের তালিকা করে থানায় দেওয়া হতো। এসব করতো স্বৈরাচরী হাসিনা গং। সেই সীতাকুণ্ড প্রেস ক্লাব ফ্যাসিবাদ মুক্ত হওয়ায় ছাত্রশিবির আজ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করতে পারছে। আমরা এই মতবিনিময় সভা থেকে ফ্যাসিবাদীদের হুশিয়ার করে বলতে চাই, সীতাকুন্ড প্রেস ক্লাবে আর যেন কোন স্বৈরাচারের দোসর সদস্য হতে না পারে। দৈনিক সকালের সময় প্রতিনিধি ফারহান সিদ্দিকীর সঞ্চালনায় ও সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহ্বায়ক ও দৈনিক আমার দেশ'র জহিরুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ছাত্র শিবির সীতাকুণ্ড থানা শাখার সভাপতি সাকিব শিকদার, সেক্রেটারি আবদুর রহমান, পৌরসভা সভাপতি এহসানুল হক, সীতাকুণ্ড প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সংগ্রাম প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, সদস্য সচিব ও দৈনিক ইনকিলাব প্রতিনিধ সুলাইমান মেহেদী হাসান, সদস্য কামরুজ্জামান, ইলিয়াছ ভুঁইয়া, ফারহান সিদ্দিক, অধ্যাপক নাজিমুজ্জামান, মোঃ মামুন, মোঃ সেলিম প্রমুখ।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’
বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ
আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি
খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু
ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা
ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন