পিরোজপুরে চুরি হওয়া ৪০টি মোবাইল ফোন ও টাকা উদ্ধার
পিরোজপুরের বিভিন্ন উপজেলা থেকে সাম্প্রতি চুরি হওয়া ৪০ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও অনলাইন ট্রানজেকশনে প্রতারণার শিকার হয়ে খোয়া যাওয়া ৯০,০০০ টাকা উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিয়েছে পিরোজপুর জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১.৩০ টায় পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে ভুক্তভোগী মালিকদের হাতে ফোন এবং টাকা তুলে দিয়েছেন পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবুন নাসের।
এ সময় পুলিশ সুপার বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খান এর নেতৃত্বে জেলার আইসিটি এবং মিডিয়া শাখার তৎপরতায় দেশের বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ৪০ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং অনলাইন ট্রানজেশনে প্রতারণার শিকার হয়ে খোয়া যাওয়া ৯০,০০০ টাকা আমরা মালিকদের হাতে তুলে দিয়েছি।
পুলিশ সুপার আরো বলেন, জেলা পুলিশ ইতোপূর্বেও এরকম উদ্ধার তৎপরতা চালিয়ে জনগণের পাশে থেকেছে। ভবিষ্যতেও পুলিশের আইসিটি এবং মিডিয়া শাখার এরকম তৎপরতা অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ