পাটকেলঘাটায় পূর্ব শত্রুতার বিরোধের জেরে সরকারী কর্মচারীকে পিটিয়ে জখম
সাতক্ষীরা তালা উপজেলা মানিকহার এলাকার জমি জায়গা সংক্নান্ত বিরোধের জের ধরে ছারুকুর রহমান নামে ভূমি অফিসের কর্মচারীকে বেধড়ক পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে জীবন সরদার নামে এক যুবকের বিরুদ্ধে ।বর্তমানে আহত অবস্তায় তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ছারুকুর রহমান পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের মানিকহার গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি নগরঘাটা ভূমি অফিসে অফিস সহায়ক হিসাবে কর্মরত রয়েছেন। শুক্রবার (৭ফেব্রুয়ারি) সকালে মানিকহার এলাকায় নিজ বাড়িতে হামলার ঘটনাটি ঘটে।এই ঘটনার বিচার চেয়ে মঙ্গলবার সকালে পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভুগি ।
সরোজমিনে গেলে আহত ছারুকুর রহমান জানান, একই এলাকার মৃত তোফাজ্জেল সরদারের ছেলে জীবন সরদারের সাথে ছারুকুর রহমানের সাথে জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ চলে আসছিল।এরই সুত্র ধরে ঘটনার দিন সকালে তার বাড়িতে প্রবেশ করে তার ওপর আকশ্বিক হামলা করে বসে। ওই সময় জীবন সন্ত্রাসী স্টাইলে তার মাথায় লোহার রড় দিয়ে মাথায় পিটিয়ে জখম করে। এতে তার স্ত্রী বাঁধা দিতে গেলে তার শ্লিলতাহানি ঘটিয়ে ৮আনা ওজনের এক লক্ষ টাকার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
এবিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত জীবন সরদারের সাথে যোগাযোগ করলে তিনি মুঠোফোনটি রিসিভ করেনি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি)মাইনুদ্দীন জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন