মোহনগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নেত্রকোনার মোহনগঞ্জ থেকে মো: তরিকুল ইসলাম (২৮) নামে মাদক মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোরে উপজেলার বার্ত্তারগাতী থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তরিকুলকে আদালত পাঠানো হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো.আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার তরিকুল উপজেলার বার্ত্তারগাতী এলাকার আমির মিয়ার ছেলে।
পুলিশ জানায়, তরিকুলের বিরুদ্ধে চুরি ও মাদকের একাধিক মামলা রয়েছে। গত বছরের শুরুতে একটি মাদক মামলায় তার ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদপশ দেন আদালত। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তবে রায় ঘোষণার পর থেকে তরিকুল পলাতক ছিলেন। পরে গোপন সংবাদে আজ শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওসি মো. আমিনুল ইসলাম বলেন, দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
কোনাবাড়ীতে গ্যাস সংকটে ভোগান্তির স্বীকার ৩ শতাধিক পরিবার
কোটা মাদরাসার অধ্যক্ষকে অপসারণের দাবি, মাঠে গ্রামবাসী-অভিভাবকেরা
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা