ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই থানা কমিটি ঘোষণা


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৪-২-২০২৫ রাত ৮:৩৭

বৃহত্তর উত্তরার তুরাগ ও উত্তরখান থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে তুরাগ থানার আহ্বায়ক নূর মোহাম্মদ, সদস্য সচিব ফয়সাল কবির ও মুখ্য সংগঠক হন সরদার রিয়াদ। উত্তরখান থানার অপর কমিটির আহ্বায়ক আব্দুর রাহমান নাবিল বেপারি, সদস্য সচিব ফজলে রাব্বি ও মুখ্য সংগঠক হিসেবে মোহাম্মদ বাপ্পির নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দিবারাতে কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক চিঠিতে বৃহত্তর উত্তরার অন্তর্গত এই দুই থানার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। পৃথক দুই আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দালনের ভেরিফায়েড ফেসবুক পেজে রাতেই প্রকাশ করা হয়।

উত্তরখান থানা কমিটির অন্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহিম খান, যুগ্ম আহ্বায়ক আশফাক অয়ন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাতুল হাসান তুষার, যুগ্ম সদস্য সচিব ইসরাফিল ইসলাম বিশাল, সিকদার মেদেী হাসান তমাল, সংগঠক আব্দুল মামুন, সহ মুখপাত্র সামিয়া, সদস্য নুসরাত জাহান রিম, সৌরভ, ইয়াসিন আকাশ, জিসান মিয়া প্রমুখ।

তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন সিফাত হাসান মুন, যুগ্ম আহ্বায়ক রিয়াদ আহনাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবরার হানিফ, যুগ্ম সদস্য সচিব মুতাসিম বিল্লাহ, সংগঠক রাকিন আহমেদ, মুখপাত্র সামিহা তাবাসসুম, সদস্য আবির, রিয়াদ, শ্রাবন, ইউসুফ খান ফাহাদ প্রমুখ।

তুরাগ থানা নবগঠিত কমিটির আহ্বায়ক নূর মোহাম্মদ বলেন, জুলাইয়ের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। বৈষম্যহীন সমাজ গঠনে আমরা কাজ করে যাব। কমিটির মূখ্য সংগঠক সরদার রিয়াদ বলেন, ছাত্রদের অধিকার রক্ষা ও দেশের স্বার্থরক্ষায় আমরা সবসময় ঐক্যবদ্ধ আছি।

নবগঠিত উত্তরখান থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহমান নাবিল বেপারি বলেন, নতুন কমিটির সবাইকে সঙ্গে নিয়ে আমরা জুলাই-আগস্টের শহিদ পরিবারগুলোর সাথে দেখা করেছি। উত্তরখানকে ফ্যাসিস্টমুক্ত রাখতে আমরা কাজ করে যাব।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার