রাজারহাটে ওয়াজ মাহফিলে পরিবার, ঘরে আগুন লেগে শিশুর মৃত্যু
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পশ্চিম সুখদেব গ্রামে আগুনে একটি বাড়ির ৪ টি ঘর ও একটি রান্না ঘর পুড়ে ভষ্মিভুত হয়েছে। এসময় ঘরের ভিতর তালাবদ্ধ থাকা আইরিন নামে ৫ বছরের এক শিশু আগুনে পুড়ে মৃত্যু বরণ করেছে। নিহত শিশু আইরিনের বাবার নাম আলামিন।
শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বাড়ির মালিক আলামিনের পরিবার শিশু আইরিনকে ঘরে তালাবদ্ধ রেখে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ওয়াজ মাহফিলে যায়। রাত সাড়ে ১১ টার দিকে ওই বাড়িতে আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর আগে বাড়িটির সবগুলো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরে থাকা ৫ বছরের শিশু আইরিন আগুনে পুড়ে মৃত্যু বরণ করে।
রাজারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু তাহের জানান, ঘটনাস্থলে পৌছানোর আগেই বাড়ির ৪ টি ঘর ও একটি রান্না ঘর পড়ে যায়। এ সময় ঘরে তালাবদ্ধ থাকা শিশু আইরিন আগুনে পুড়ে মারা যায়। আইরিনের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তসলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড