ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নেত্রকোনাকে সাংস্কৃতিক রাজধানী ঘোষণার দাবী


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৫-২-২০২৫ দুপুর ২:৩৭

নেত্রকোনায় ২৮ তম বসন্তকালীন সাহিত্য উৎসবে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পেয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি এবং কালের কন্ঠের সম্পাদক কবি,গদ্য শিল্পী ও সাংবাদিক হাসান হাফিজ। সাহিত্য উৎসবে নেত্রকোনাকে সাংস্কৃতিক রাজধানী ঘোষণার দাবী জানিয়েছেন সাংবাদিক হাসান হাফিজ

প্রতিবছরের মতো এবারও নেত্রকোনায় বসন্তবরণ,বণার্ঢ্য র‍্যালী,শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা,স্বরচিত কবিতাপাঠ,আলোচনা পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ২৮তম বসন্তকালীন সাহিত্য উৎসব। নেত্রকোনা সাহিত্য সমাজ শহরের মোক্তারপাড়া বকুলতলায় এই উৎসবের আয়োজন করে।

অনুষ্ঠান মঞ্চে বিকেলে প্রধান অতিথি নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার সন্মাননা স্বারক তুলে দেন কবি,গদ্য শিল্পী ও সাংবাদিক হাসান হাফিজের হাতে।

নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি সাংবাদিক এম কিবরিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং সম্পাদক কবি তানভির জাহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ঠ চিকিৎসক ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক,বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,মেজর (অবঃ) আবু বকর সিদ্দিক,জেলা বিএনপির সাবে সভাপতি এডভোকেট নূরুজ্ঝামান নুরু,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু,অধ্যাপক ননী গোপাল সরকার,নেত্রকোনা নাগরিক কমিটির প্রতিনিধি ফাহিম খান পাঠান সহ অন্যরা।

এর আগে শুক্রবার সকালে অনুষ্ঠানস্থলে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক ড.আব্দুল্লাহ-আল মাসুম। বিশেষ অতিথি ছিলেন,জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মীজার্ সায়েম মাহমুদের নেতৃত্বে একটি বণার্ঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নেত্রকোনা সাহিত্য সমাজ ২৭ বছর যাবৎ নেত্রকোনার কৃতিসন্তান দুই বাংলার প্রখ্যাত সাহিত্যিক প্রয়াত খালেকদাদ চৌধুরীর নামে এই পুরস্কার দিয়ে আসছে। এই উৎসবে প্রতিবছর শিল্প সাহিত্যের বিভিন্ন অঙ্গনে বিশেষ অবদানের জন্য একজন কবি সাহিত্যিককে ‘খালেকদাদ চৌধুরীসাহিত্য পুরস্কার’ দেওয়া হয়।

পুরস্কার প্রাপ্তিতে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সাংবাদিক হাসান হাফিজ বলেন,যেহেতু জেলায় অনেক দেশ বরেণ্য লেখক,কবি,সাহিত্যিক,সাংবাদিক,বাউল সাধক জন্ম নিয়েছেন জেলা তথা দেশকে সম্মৃদ্ধ করেছেন। এ জন্য নেত্রকোনাকে সাংস্কৃতির রাজধানী ঘোষণার দাবী তুলে ধরেন তিনি এবং জেলাবাসী এ দাবীর সাথে একমত পোষণ করেন। 

এমএসএম / এমএসএম

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা

কোনাবাড়ীতে গ্যাস সংকটে ভোগান্তির স্বীকার ৩ শতাধিক পরিবার

কোটা মাদরাসার অধ্যক্ষকে অপসারণের দাবি, মাঠে গ্রামবাসী-অভিভাবকেরা

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত