ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কুয়াকাটায় রোটারি ক্লাব অব ঢাকা ফোর্টের শীতবস্ত্র বিতরণ


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ১৫-২-২০২৫ দুপুর ৪:৫

 শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে রোটারি ক্লাব অব ঢাকা ফোর্টের উদ্যোগে কুয়াকাটায় কম্বল বিতরণ করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের শীতের কষ্ট লাঘবে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

শনিবার বেলা ১১টায় পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের খাজু্রা এলাকার আড়াইশ' মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

রোটারি ক্লাব ১৯০৫ সালে যুক্তরাষ্ট্রের পলপি হ্যারিস প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিশ্বের ৪৫ হাজার ক্লাবের মাধ্যমে প্রায় ১.২ মিলিয়ন সদস্য নিয়ে সমাজসেবামূলক কাজ পরিচালনা করছে। বাংলাদেশেও রয়েছে কয়েকশত রোটারি ক্লাব, যার মধ্যে ঢাকা ফোর্ট অন্যতম।

এই ক্লাব আন্তর্জাতিকভাবে নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে, যার মধ্যে রয়েছে বন্যাকবলিত মানুষের সহায়তা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বৃক্ষরোপণ, গর্ভবতী মায়েদের পুষ্টি সহায়তা এবং ফ্রি মেডিকেল ক্যাম্প।

কুয়াকাটায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে রোটারি ক্লাব অব ঢাকা ফোর্টের অন্যতম সদস্য কর্নেল (অব.) এনামুল হক, জাকির হোসেন ও আবু মানসুর উপস্থিত ছিলেন। 

তারা বলেন, "মানবতার সেবাই রোটারির প্রধান লক্ষ্য এবং এই ধরণের কার্যক্রমের মাধ্যমে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি।"

রোটারি ক্লাব অব ঢাকা ফোর্ট ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে বলে জানিয়েছে সকলের সময়কে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬