ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে আগুনে ৭ বসতঘর পুড়ে ছাই


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-২-২০২৫ দুপুর ৪:৩৯

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিন্নাবড়ী গ্রামে বিদ্যুতের মিটার  থেকে আগুন লেগে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় ৭টি ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। এসময়  নগদ ২ লাখ টাকা, ৭টি ছাগল,হাস মুরগী  অগ্নিদগ্ধসহ প্রায় ৪৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

শুক্রবার  (১৪ ফেব্রুয়ারী ) আনুমানিক রাত ৯ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার সদগুনা ইউনিয়নের বিন্নবাড়ী গ্রামের মৃত আব্দুল সাত্তার প্রামানিকের ৪ ছেলের বসত ঘরে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে পাশের বাড়িতেও। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে  আরও ৩ টি বসতঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ওই সব বাড়ির আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পুড়ে ছাঁই হয়ে যায়।  

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৭টি ঘর এবং ঘরে রাখা চাউল, সেলাই মেশিন, সোনার গহনা, কীটনাশক সার,আসবাবপত্রসহ সমস্ত জিনিসপত্র পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এ সময় একজনের হাত অগ্নিদগ্ধ হয়।

সদগুনা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আশরাফ আলী  ও বরাত আলি ঘটনাস্থল থেকে  বলেন, অগ্নিকাণ্ডে ৭টি বাড়ি পুড়ে ভস্মিভূত হয়েছে। ওই বাড়িগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার করার জন্য  পদক্ষেপ নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কালকিনিতে ওষুধ কোম্পানির ম্যানেজারের বসতবাড়ি ভাংচুর: আহত-১

গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

খাদ্য গুদামে অনিয়ম হলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে: খাদ্যমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ৫০২ বোতল এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ১

দুর্গাপুর উপজেলার সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান বোরহান উদ্দিন

মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সেবাকুঞ্জ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- প্রতিমন্ত্রী মীর হেলাল

আদমদীঘি কড়ই আলিম মাদরাসা একাডেমি ভবন নির্মানে দেড় কোটি টাকা বরাদ্দ

কওমি ছাত্ররা সরে দাঁড়ালেও শিল্পকলায় অনুষ্ঠান করতে পারছে না এনসিপি

শাহজাদপুরে পূরবী থিয়েটারের ৬ষ্ঠ বাংলা লোকনাট্য উৎসব অনুষ্ঠিত

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, প্রতারণার মামলায় জেলে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু

রায়গঞ্জে নজরুল বর্ষে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

বড়লেখায় ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

জয়পুরহাটে ছাত্র শিবিরের উদ্যোগে ৪০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা