বাউফলে ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার
পটুয়াখালীর বাউফলে প্রতিবন্ধী কিশোরী (১৬) ধর্ষণ মামলার মূল আসামি হোসেন হাওলাদার এবং ২০২০ সালে এক নারীকে (২৭) ধর্ষণের ঘটনার মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিয়াজ মুন্সি নামের দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দাশপাড়া ও কালাইয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বাউফল থানা পুলিশ।
গ্রেফতার সুজন হাওলাদার (২৮) কালাইয়া ইউনিয়নের সেলিম হাওলাদের ছেলে এবং রিয়াজ মুন্সি (৩৭) দাশপাড়া ইউনিয়নের মৃত. বারেক মুন্সির ছেলে।
পুলিশ জানায়, পরিবারের লোকজন কাজের সুবাধে বাহিরে থাকার সুযোগের ১৬ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে হোসেন। ঘটনা সরাসরি দেখে প্রতিবাদ করলে ভিকটিম কিশোরীর মা ও ফুফুকে মারধর করে অভিযুক্ত হোসেন, তার পিতা সেলিম ও ভাই হাসান। এঘটনায় ভিকটিমের বাবা ০৮ ফেব্রুয়ারি বাউফল থানায় মামলা করেন। ঘটনার দিনই মারধরে অভিযুক্ত হাসান ও সেলিমকে গ্রেফতার করে পুলিশ। তবে পালিয়ে যায় মূল অভিযুক্ত হোসেন। আজ সকালে পলাতক হোসেনকে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয়। অপরদিকে ২০২০ সালে এক নারীকে জোর পূর্বক ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিয়াজ মুন্সিকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে দাশপাড়া ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, পৃথক দুটি ধর্ষণ মামলার দু’জন মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ
Link Copied