ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু: দুর্ঘটনা নাকি অন্যকিছু?


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৫-২-২০২৫ রাত ৯:২২

নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইরফান মুন্সী (২৪) নামে এক যুবকের মৃত্যুকে ঘিরে এলাকায় নানা গুঞ্জন চলছে। পেশায় রাজমিস্ত্রী ইরফানের আকস্মিক মৃত্যু তার পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া ফেলেছে, তবে ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

পরিবারের দাবি অনুযায়ী, ইরফান ৯ ফেব্রুয়ারি রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়েন। ১০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১:৩০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান এবং হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করেন। দ্রুত পরিবারের সদস্যরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়। তবে চিকিৎসকরা জানান, তার অবস্থা সংকটাপন্ন। ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪:০৫টার দিকে বাড়ি ফেরার পথে তার মৃত্যু হয়।

এদিকে, স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, ইরফান ওই রাতে দুই সঙ্গীসহ বিদ্যুতের সরঞ্জাম চুরির জন্য বের হয়েছিলেন, তখনই দুর্ঘটনাটি ঘটে। সন্দেহ আরও ঘনীভূত হয়, যখন দেখা যায় তার দুই সঙ্গী পলাতক।

একটি ভিডিও সাক্ষাৎকারে ইরফান মুন্সির ভিডিও বক্তব্য রয়েছে। লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান জানান, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

প্রশ্ন উঠছে— ইরফানের মৃত্যুর পেছনে সত্যিই কোনো গোপন রহস্য আছে কি? তার দুই সঙ্গী কেন পলাতক? এটি নিছক দুর্ঘটনা, নাকি চুরির সময় ঘটেছে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা? প্রশাসনের তদন্তেই হয়তো বেরিয়ে আসবে প্রকৃত সত্য। এলাকাবাসীও সেই উত্তরের অপেক্ষায়...

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন