ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরের কলাখালীতে কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৬-২-২০২৫ দুপুর ১:৩৩

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ  কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ের কৃষক সমাবেশের অংশ হিসেবে পিরোজপুরের কলাখালীতে ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার পিরোজপুর সদর উপজেলার ৪ নং কলাখালী ইউনিয়নের কলাখালী চৌরাস্তা বালির  মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী কৃষক দল কলাখালী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ হাফিজুর রহমান মোল্লার সভাপতিত্বে, কলাখালী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক  মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক লায়ন আখতার হোসেন সেন্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,বরিশাল মহানগর কৃষক দলের যুগ্ন আহবায়ক মোঃ সিদ্দিকুর রহমান, বরিশাল জেলা জাসাস এর সভাপতির মীর তুহিন,

পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান মাসুম, জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাবিব খান জেলা কৃষক দলের সহ-সভাপতি সোহেল মাহমুদ ।এসময় আরও উপস্থিত ছিলেন, কলাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন চাঁন সরদার সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান রঞ্জু,

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে কাজ করে যাবো। আগামী জাতীয় নির্বাচনে কৃষক সমাজ খালেদা জিয়ার হাত কে শক্তিশালী করার জন্য, মাঠে আছে কৃষক দল ।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪