চৌগাছায় গাঁজাসহ এক যুবক আটক
যশোরের চৌগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে। শনিবার রাতে উপজেলার কমলাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্র জানিয়েছে, গোপন সংবাদের মাধ্যমে থানা পুলিশ জানতে পারে একজন মাদক ব্যবসায়ী গাঁজার একটি চালান বিক্রির উদ্দেশ্যে অন্যত্র নিয়ে যাবার প্রস্তুতি নিচ্ছিল। এ সংবাদে থানার চার্জ অফিসার মোঃ কামাল হোসেনের নেতৃত্বে এসআই মেহেদী হাসান মারুফসহ সঙ্গীয় পুলিশ ফোর্স কমলাপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় আশিক আহম্মেদ (২৪) নামের এক যুবককে আটক করতে সক্ষম হয়। একই সাথে আটককৃত ওই যুবকের নিকট থেকে ১ কেজি গাজা উদ্ধার করে। আটককৃত যুবক উপজেলার ছোট কাকুড়িয়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে। সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মামলা নং-১০। তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানার চার্জ অফিসার মোঃ কামাল হোসেন জানান, মাদকের সাথে থানা পুলিশের কোন আপস নাই। মাদকের মূল হোতাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত থাকবে। আটককৃকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান