ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

পটুয়াখালী আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি নিরাসনে যৌথ সংবাদ সম্মেলন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৬-২-২০২৫ দুপুর ৪:৮

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, পটুয়াখালী জেলা শাখা এবং বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল, পটুয়াখালী জেলা শাখার যৌথ উদ্যোগে আজ শনিবার সন্ধ্যা ৭ টায় পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের আমির এডভোকেট মোঃ নাজমুল আহসান।
তিনি বলেন , পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৫-২৬ উপলক্ষে তফসিল অনুযায়ী ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে নির্ধারিত সময়ের মধ্যে পৃথকভাবে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেওয়া হয়। বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে ৬টি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে ৯টি মনোনয়ন পত্র জমা দেওয়া হয়।
মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত আইনজীবীদের মধ্যে মতবিনিময় ও আলোচনা চলাকালে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলেও সিনিয়র আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

উভয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে, গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সকল পক্ষের নৈতিক দায়িত্ব। তাই পারস্পরিক সমঝোতার ভিত্তিতে উভয় পক্ষ দায়েরকৃত মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এবং নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

সংবাদ সম্মেলনে বক্তারা আশা প্রকাশ করেন যে, আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে নির্ধারিত নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং আইনজীবীদের ঐতিহ্যগত সৌহার্দ্য বজায় থাকবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল হক ফরাজি, জেলা জামাতের নায়েবে আমির মোশারেফ হোসেন হাওলাদার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আরিফুল রহমান, লইয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক এডভোকেট সাইদুর রহমান শামীম খান।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট শরীফ মোঃ সালাহউদ্দিন সভাটি পরিচালনা করেন।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা