ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মদনে লেখক কবি ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৬-২-২০২৫ দুপুর ৪:১১

নেত্রকোনা মদন উপজেলায় গতকাল (১৫ ফেব্রুয়ারী) শনিবার  বিকালে মদন পৌর সদরে আল মদিনা মার্কেট কবি লেখক ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। উক্ত আড্ডায় মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন লেখক কবি প্রাবন্ধিক বাবু রাখাল বিশ্বাস। এ সময় সাহিত্য  আড্ডাটি উপস্থাপনায় ছিলেন সাংবাদিক মোঃ শহীদুল ইসলাম শফিক। এতে বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক আজহারুল ইসলাম হিরু সাহিত্য নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয়  চারণকবি লেখক মুকলেছ উদ্দিন,মহানবীর উপর মহাকাব্য রচয়িতা এমএ লতিফ তালুকদার,লেখক,কবি তালুকদার সারোয়ার আরেফিন,কবি ও সাংবাদিক মোশারফ হোসেন প্রমুখ। প্রায় ৩ ঘন্টা কবি সাহিত্যিকের আড্ডায় আমাদের লোকসাহিত্য ও সংস্কৃতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। এ ধারা অব্যাহত রাখতে পাক্ষিক সাহিত্য সভা করা যায় কি না তা নিয়েও আলোচনায় সিদ্ধান্ত গৃহীত হয়। পরিশেষে সাহিত্য আড্ডার মধ্যমণি বাবু রাখাল বিশ্বাস বলেন,সাহিত্য সংস্কৃতি চর্চা বর্তমান প্রজন্মসহ সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হোক তিনি এই প্রত্যাশা করেন। 

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ