ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে বাজার বণিক সমিতির সহ-সভাপতি নূরুল ইসলামের ইন্তেকাল


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-২-২০২৫ দুপুর ৪:১১

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজার বণিক সমিতির বার বার নির্বাচিত সহ-সভাপতি ও চাল ব্যবসায়ী আলহাজ্ব মো. নূরুল ইসলাম (নূরু)  ইন্তেকাল করিয়াছেন (ইন্নানিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল সদর হাসপাতাল থেকে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। 

মো. আলহাজ্ব নূরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল গোবিন্দাসী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও কষ্টাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে, চার ভাই ও নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আলহাজ্ব মো. নূরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ হৃদরোগ, ডায়াবেটিস ও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শনিবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা নেওয়ার পথে টাঙ্গাইল করটিয়া এলাকায় তার মৃত্যু ঘটে। 
 
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার কষ্টাপাড়া ঈদগাহ মাঠে জানাযা শেষে কষ্টাপাড়া ওই কবরস্থানেই আলহাজ্ব নূরুল ইসলামকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তার এ মৃত্যুতে গোবিন্দাসী বাজার বণিক সমিতির সদস্য,  ব্যবসায়ী ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ