ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় নিরপরাধ কিশোর তাজিমের ওপর নির্মম নির্যাতন: বিচার চাইলেন মা


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৬-২-২০২৫ দুপুর ৪:২৮

নড়াইলের লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামে ১৭ বছর বয়সী কিশোর তাজিম আহম্মেদের ওপর নির্মম নির্যাতনের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার মা জেসমিন আক্তার।

আজ সকালে লোহাগড়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেসমিন আক্তার অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে একই গ্রামের শামিম শেখের ছেলে ইরফান শেখ (ইমন) ও তোতা মিয়ার ছেলে খায়ের মিয়া তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর ইমতিয়াজ হোসেন ইন্তুর বাড়িতে নিয়ে গিয়ে অমানবিকভাবে মারধর করে।

তিনি বলেন, "পুলিশ না পৌঁছালে হয়তো আমার ছেলেকে মেরেই ফেলতো। চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি, ৫-৬ জন মিলে নির্মমভাবে পিটাচ্ছে। আমি বাধা দিতে গেলে আমাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।"

জেসমিন আক্তার দাবি করেন, তার ছেলে সারারাত তার কাছেই ঘুমিয়ে ছিল। তাহলে কেন সকাল ৮টায় ঘুম থেকে ডেকে নিয়ে গিয়ে চুরির মিথ্যা অভিযোগ এনে নির্যাতন করা হলো?

এ ঘটনায় পুলিশ অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তাজিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। তবে নির্যাতনকারীরা উল্টো তাজিমের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে তার পরিবারকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।

তিনি আরও জানান, অভিযুক্ত ইরফান শেখ (ইমন)  সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন এবং সরকারি চাকরিতে রয়েছেন। অপর অভিযুক্ত খায়ের মিয়া একজন দুষ্কৃতকারী, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী, যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে জেসমিন আক্তার প্রশাসনের কাছে তার নির্দোষ সন্তানের ওপর হওয়া এই অমানবিক নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, "এটি একটি মারাত্মক মানবাধিকার লঙ্ঘন, যেখানে কোনো প্রকার আইনের তোয়াক্কা করা হয়নি। আমি আমার ছেলের নিরাপত্তা চাই এবং এর সুষ্ঠু বিচার চাই।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন