যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজের পুরাতন বিজ্ঞান ভবন মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ২ ফেব্রæয়ারি প্রতিযোগিতার উদ্বোধন করা হলেও রবিবার ছিল ফাইনাল প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় ২০টি বিভাগ থেকে দলভূক্ত ৩ জন করে মোট ৬০ জন শিক্ষার্থী পর্যায়ক্রমে অংশগ্রহন করে। প্রতিযোগিতার বিষয় ছিল ‘জ্ঞানভিত্তিক ও তথ্যভিত্তিক আগামীর বাংলাদেশ গঠনে শিক্ষার্থীর ভূমিকাই মুখ্য’।
প্রতিযোগিতায় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মফিজুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আক্তার হোসেন। সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক ড. মোঃ ইনাম হোসেন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ফিন্যান্স এÐ ব্যাংকিং বিভাগ। বিজয়ী প্রতিযোগিরা হচ্ছেন আব্দুল্লাহ আল হারিচ, সন্ধা আক্তার ও কাজি তৌফিকুর রহমান। দ্বিতীয় স্থান অর্জন করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। বিজয়ী প্রতিযোগীরা হচ্ছেন ফারহানা আক্তার লিটা, আলিফ মেহেদী উৎস ও প্রত্যাশা আক্তার নিশা। এছাড়া তৃতীয় স্থান অর্জন করে ইংরেজি বিভাগ। বিজয়ী প্রতিযোগীরা হচ্ছেন রাইসা বুশরা, নওশিন মুস্তাফিজ ও অভিজিত কুমার তরফদার।
বিতর্ক প্রতিযোগিতার আয়োজক কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক ড. মোঃ ইনাম হোসেন জানান, শুদ্ধ চিন্তা ও যুক্তি নির্ভর মানসিকতা তৈরির লক্ষে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা চাই প্রত্যেক শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি দেশ, সমাজ ও বিশ^ নিয়ে চিন্তাভাবনা করবে। একই সাথে তাদের মেধা ও মননের মাধ্যমে চিন্তার উৎকর্ষতার প্রকাশ ঘটবে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
Link Copied