ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশে সাভার পৌরসভার কুলিবিট ইজারা কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৬-২-২০২৫ রাত ৮:৪১

সাভার পৌরসভার কুলিবিট ইজারা কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফ এর দ্বৈত বেঞ্চ এমন নির্দেশনা প্রদান করেন।

এর আগে, সাভার পৌরসভার আওতাধীন রেডিও কলোনি হতে ব্যাংকটাউন পর্যন্ত সাভার বাজার বাসষ্ট্যান্ডের (শাখা রোড ও মহল্লা ব্যাতিত) উভয় পাশের মার্কেট, কাঁচাবাজার, ফলবাজার‌ ইত্যাদিতে ব্যবসার উদ্দেশ্যে পরিবহনকৃত মালামাল লোড-আনলোড কুলি বিট (লেবার হ্যান্ডেলিং) ইজারার জন্য প্রকাশিত বিজ্ঞপ্তির বিরুদ্ধে উচ্চ আদালতে একটি রিট পিটিশন (নং-২২৪৪) দায়ের করেন সাভার পৌরসভার গেন্ডা মহল্লার আব্দুস সাত্তার মোল্লার ছেলে মোহাম্মদ আলী।

উচ্চ আদালত রিট আবেদনটি আমলে নিয়ে সাভার পৌরসভা কর্তৃক জারি করা (স্মারক নং সাপৌস/প্রশা/২০২৪-২০২৫/২১৫ তারিখ ২০.০১.২০২৫) অনুসারে প্রজ্ঞাপনের কার্যকারিতা ৩ (তিন) মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। একই সাথে উক্ত স্মারকলিপির মাধ্যমে কেন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার কারণ দর্শানোর জন্য বিবাদীদের নির্দেশ দেয়া হয়েছে।

বিশেষ করে ‘‘সাভার পৌরসভার রেডিও কলোনি থেকে সাভার ব্যাংক টাউন পর্যন্ত টোল আদায়ের ক্ষেত্রে ক্রমিক নং ১৩ (সংযোজনী-খ) সম্পর্কিত কোনো আইনগত কর্তৃত্ব ব্যতীত প্রদত্ত এবং এর কোনো আইনি প্রভাব নেই বলে ঘোষণা করা হবে না এবং/অথবা এই আদালতের কাছে যথাযথ এবং উপযুক্ত বলে মনে হতে পারে এমন অন্য কোনো আদেশ বা আদেশ জারি করা হবে না’’ এই মর্মে ৪ সপ্তাহের মধ্যে বিবাদী পক্ষকে জবাব দিতে বলা হয়েছে।

রিট পিটিশনটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার সমবায় মন্ত্রণালয়ের সচিব, সাভার পৌরসভার মেয়র, ঢাকা জেলা প্রশাসক ও সাভার উপজেলা নির্বাহী অফিসারকে বিবাদী করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সাভার পৌরসভার সচিব মোঃ সাইফুল ইসলাম  স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, রিট পিটিশনটি ব্যাকেট করার জন্য আমরা আইনজীবী নিয়োগ করেছি। বিষয়টি দেখার জন্য এবং মামলা পরিচালনার জন্য পৌর নির্বাহী কর্মকর্তা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দেখবে বলে জানান। 

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান