ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে ১০জন গ্রেফতার
ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন থানা এলাকা থেকে ১০জনকে গ্রেফতার করা হয়।সোমবার জেলা পুলিশের পক্ষ থেকে উল্লেখিত বিষয় জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ১০জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ সদর উপজেলার জগন্নাথপুর বিহারীপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে মো: জনি (৩০), কুমারপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বার ওরফে হাইজু মোহাম্মদের ছেলে মো: তোফারুল ইসলাম (৫২), রহিমানপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো: ফারুক (৪৭), পশ্চিম বেগুনবাড়ী গ্রামের আব্বাস আলীর ছেলে মো: বেলাল হোসেন (৫০) ও রুহিয়া ঘনিবিষ্ণুপুর গ্রামের আবু সৈয়দের ছেলে মো: হেলাল (৩৫) কে গ্রেফতার করে।
অপরদিকে পীরগঞ্জ থানা পুলিশ থানা এলাকার মো: ইউসুফ আলীর ছেলে মো: আক্তারুল ইসলাম (৩২), মৃত আনিসুর রহমানের ছেলে সোহেল রানা (২২) কে গ্রেফতার করে। রাণীশংকৈল থানা পুলিশ রাউথনগর পশ্চিমপাড়া গ্রামের মৃত ইয়ার মোহাম্মদের ছেলে মো: আব্দুল আজিজ (৬০) কে গ্রেফতার করে। বালিয়াডাঙ্গী থানা পুলিশ সনগাঁও গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে মো: আজহারুল ইসলাম ও রুহিয়া থানা পুলিশ আখানগর ধনীপাড়া গ্রামের মো: এহসান আলীর ছেলে মো: আরিফ হোসেন (২৯) কে গ্রেফতার করে। এছাড়াও ঠাকুরগাঁও জেলা পুলিশ কর্তৃক ৭ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।
বিভিন্ন থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা যায়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষায় ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’