বরগুনায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মসমর্পণ থানায়
বরগুনার কলেজ রোডে স্ত্রীকে নিজ হাতে কুপিয়ে হত্যা করে থানা এসে আত্মসমর্পণ করেন স্বামী আবুল কালাম। পারিবারিক কোন্দলে প্রায় সংসারে জামেলা লেগে থাকতো। তার অবসান ঘটলো আসমা আক্তার পুতুলের মৃত্যুর মাধ্যমে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭.৩০ মিনিটে কলেজ রোডের ভাড়া বাসা এ ঘটনা ঘটে। ক্ষতবিক্ষত অবস্থা বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আসমা আক্তার পুতুল ( ৩০), ২০১৩ সালে পূর্বালী ব্যাংকে হেলপার পদে চাকরী করে। তার এক ছেলে ও এক মেয়ে। স্থানীয়দের তথ্য অনুসারে পারিবারিক জামেলার জন্য প্রায় সংসারে মারামারির ঘটনা ঘটতো। স্ত্রীর হাতের সোনার রুলি বিক্রি করেন স্বামী। স্ত্রী হাতের সোনার রুলি ফেরত চাইলে প্রায় সংসারে মারামারি ঘটতো।
আসমার খালাতো ভাই আল-আমীন বলেন, প্রায় শুনতাম পারিবারিক কোন্দল। খবর শুনে বাড়ি থেকে ছুটে আসি আসি,আসার পর দেখি মাটিতে নিথর দেহ পড়ে আছে। পরবর্তীতে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসি। আমার বোনের হত্যার বিচার চাই।
আসমার মেয়ে রাকা মনি বলেন, বাবা আমাকে ঘুমের ঔষুধ দিয়ে ঘুম পরিয়ে দেয়। লোকজন এসে আমাকে উঠায়। উঠে দেখি আমার মায়ের দেহ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। এলাকার লোকজন হাসপাতাল নিয়ে আসে।
এ বিষয় বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, ৭.৩০ মিনিটের দিকে আবুল কালাম নিজের হাতে স্ত্রীকে খুন করে থানায় এসে আত্মসমর্পণ করে। তারপর ঘঠনা স্থানে গিয়ে ক্ষতবিক্ষত অবস্থায় আসমাসহ হত্যায় ব্যবহিত ছুরি উদ্ধার করা হয়েছে। তারপর হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যার আসল ঘটনা তদন্তের মাধ্যমে তথ্য বের হবে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ