নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিবগঞ্জ ও নাচোলে তারুন্যের উৎসব উদযাপন
”এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় শুরু হয়েছে তারুন্যের উৎসব । যুব ও ক্রিড়া মন্ত্রনালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে তারুন্যের উৎসবের কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে আগামী ১৯ ফেব্রুয়ারী ২০২৫ পর্যন্ত। ১৬ ও ১৭ ফেব্রুয়ারী ২০২৫ এ শিবগঞ্জ ও নাচোল উপজেলা প্রশাসন এবং পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ডাসকো ফাউন্ডেশনের সহযাগিতায় যথাক্রমে বাগবাড়ি উচ্চ বিদ্যালয় ও দিয়াড়া ডিমকইল উচ্চ বিদ্যালয়ে তারুন্যের উৎসব উপলক্ষে স্কুল স্বাস্থ্য শিক্ষা সেশন পরিচালিত হয়। দেশ বদলের সূচনা আগে নিজেকে বদলের মধ্যে দিয়ে শুরু হয়। তারই লক্ষ্যে বিদ্যালয় দুইটির কিশোর-কিশোরী ফোরামের সদস্যদের স্বাস্থ্য উন্নয়ন ও মানসিক স্বাস্থ্য বিকাশের লক্ষ্যে শিবগঞ্জ ও নাচোল উপজেলার দাইপুকুরিয়া ও নেজামপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ হাসানুজ্জামান ও মোঃ নবিউল ইসলাম সেশন পরিচালনা করেন। সেশনে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার-এফপি ডাঃ ফাতেমা-তুজ-জোহরা এবং উপজেলা পরিবার পরিবার কর্মকর্তা মোঃ আব্দুল কাদির। ডাসকো ফাউন্ডেশনের ইমপ্রুভিং ইয়ং পিপলস্ একসেস টু সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড রাইটস্ থ্রু এ কমিউনিটি বেজড এপ্রোচ এন্ড কোঅপারেশন উইথ স্টেট ইন্সটিটিউশন, A-EMPOWER প্রজেক্ট এর সহযোগীতায় বিদ্যালয় দুইটির কিশোর-কিশোরী ফোরাম গঠন হয়। উৎসবে উপস্থিত ছিলেন A-EMPOWER প্রজেক্ট এর এডোলেসেন্ট হেলথ প্রোমোটার সাবিনা খাতুন ও মোসাঃ কিসমোতারা। তারুন্যের উৎসব উপলক্ষ্যে স্বাস্থ্য শিক্ষার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয় দুইটির প্রধান শিক্ষকদ্বয়।
এমএসএম / এমএসএম
নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’
বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ
আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি
খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু
ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা
ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা
শালিখায় শান্তিপূর্ণ পরিবেশে ফ্যামেলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সম্পন্ন