ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

জাককানইবিতে হাল্ট প্রাইজের ডিপার্টমেন্ট অ্যাম্বাসেডরদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


মো. আরাফাত রহমান, জাককানইবি photo মো. আরাফাত রহমান, জাককানইবি
প্রকাশিত: ৭-৯-২০২১ দুপুর ১১:১০

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হাল্ট প্রাইজের কার্যক্রমকে আরো প্রশস্ত ও প্রাণবন্ত করে তুলতে ডিপার্টমেন্ট অ্যাম্বাসেডর নিয়োগ করা হয়েছে। অ্যাপ্লিকেশনের ভিত্তিতে ভাইভার মাধ্যমে বাছাই করে অর্ধশতাধিক ডিপার্টমেন্ট অ্যাম্বাসেডর নির্বাচিত করা হয়। তারই ধারাবাহিতায় গতকাল সোমবার (৬ সেপ্টেম্বর) ডিপার্টমেন্ট অ্যাম্বাসেডরদের বরণ করে নিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক চন্দন কুমার পাল। এছাড়াও উপস্থিত ছিলেন- ক্যাম্পাস ডিরেক্টর, ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর, চিফ অব স্টাফ, অর্গানাইজিং কমিটির মেম্বার এবং নবনির্বাচিত ডিপার্টমেন্ট অ্যাম্বাসেডররা।

অনুষ্ঠানের প্রধান অতিথি চন্দন কুমার পাল নবীনদের উদ্দেশে বলেন, প্রতিযোগিতামূলক চাকরির জগতে পড়াশোনার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে এক্সট্রা কারিকুলার কার্যক্রমে জড়িত থাকা উচিত, যা তাদের চাকরি ক্ষেত্রে সুফল বয়ে আনবে।

এছাড়াও হাল্ট প্রাইজ জাককানইবি শাখার অর্গানাইজিং কমিটির বিভিন্ন টিমের হেড তাদের টিমের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন। তারা হলেন- ব্র্যান্ডিং অ্যান্ড প্রোমোশন টিমের হেড মোস্তাফা ফাহিম সিরাজি, পারটিসিপেন্ট মেনেজমেন্ট টিমের হেড ফাবিহা বুশরা আদিবা, কন্টেন্ট রাইটিং টিম থেকে লিভা হক, ক্রিয়েটিভ টিম থেকে মোজাহেদুল ইসলাম সজীব, প্রেস অ্যান্ড মিডিয়া টিমের হেড মোছা. জান্নাতী বেগম।

উল্লেখ্য, অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন নূর আলম নাহিদ, টিম হেড, ইভেন্ট ন্ড সেশন ম্যানেজমেন্ট টিম এবং পুরো অনুষ্ঠানটি অনলাইন গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

জামান / জামান

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত