ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

অবৈধ ইটভাটায় ৪০ লাখ টাকা জরিমানা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৮-২-২০২৫ দুপুর ১১:৪৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ১১টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়াসহ একটি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ৯টি ভাটায় ৪০ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তুহিন আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার  দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদর ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস ও র‌্যাব সদস্যরা সহযোগিতা করেন।

বিজ্ঞপ্তিতে তুহিন আলম জানান, ভাটা স্থাপন ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) এর আলোকে অভিযান চালানো হয়। এ সময় সদর উপজেলার বহুতী এলাকার রাইন ব্রিকস, রায়গঞ্জ উপজেলার নারায়ণ শালুয়া এলাকার জেনিন ব্রিকস ও সরাই হাজীপুরের সান ব্রিকসের কিলন এবং চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। অপরদিকে রায়গঞ্জের মোড়দিয়ার আলফা ব্রিকস সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি জানান, এ ছাড়া বহুতী এলাকার রাইন ব্রিকসকে ৬ লাখ, রায়গঞ্জের দেউলমুড়া সুরমা ব্রিকসকে ৫ লাখ, চকনূর এলাকার এইচ আলী ব্রিকস ৫ লাখ, চকনূর এলাকার এইচ আলী ব্রিকস-২ ৫ লাখ, সরাই হাজীপুর এলাকার এসএন বি ব্রিকস ৪ লাখ, সান ব্রিকস ৫ লাখ, ভুইয়াগাঁতী মেসার্স হিরো ব্রিকস ৫ লাখ, মোরদিয়া এলাকার সুপার ব্রিকস ২ লাখ ৫০ হাজার, লাঙ্গলবন্ধের মেসার্স রেজা ব্রিকস ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বারহাট্টায় তাপ ছড়াচ্ছে সবজির দাম, কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি

রায়গঞ্জে ইলিয়াস হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

লোহাগড়ার জয়পুরে পাট পরিবহনে চরম ভোগান্তি, বখাটেদের উৎপাতের অভিযোগে বিপাকে কৃষক

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক

ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার

কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

আটোয়ারির খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট, তদন্তে প্রমাণিত

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক

হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি

কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা