ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

বেলুন গিলে শিশুর মর্মান্তিক মৃত্যু


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৮-২-২০২৫ দুপুর ৪:১৫
কক্সবাজারের কুতুবদিয়ায় বেলুন গিলে ফেলার কারণে শারমিন জান্নাত (৪) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারী) উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ফয়জনীর পাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
 
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, খেলার সময় অসাবধানতাবশত শারমিন একটি বেলুন গিলে ফেলে। কিছুক্ষণ পরেই সে শ্বাসকষ্টে ভুগতে থাকে। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পথেই তার মৃত্যু হয়।
 
শারমিন জান্নাতের বাবা নাজিম উদ্দিন জানান, "আমরা বুঝতেই পারিনি বেলুনটা ওর গলায় আটকে গেছে। যখন টের পেলাম, তখন অনেক দেরি হয়ে গেছে।"
 
কুতুবদিয়া স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রেজাউল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হাসপাতালের নেওয়ার ৩০ মিনিট আগে শিশুটি মারা যায়। ছোট শিশুরা প্রায়ই খেলনা বা ছোট জিনিস মুখে দেয়, যা শ্বাসনালিতে আটকে প্রাণঘাতী হতে পারে। 
 
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসকরা অভিভাবকদের শিশুদের প্রতি আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, বিশেষ করে ছোটখাটো বস্তু নিয়ে খেলতে দিলে যেন তারা নজরদারিতে থাকে। এ ধরনের বস্তু শিশুদের নাগালের বাইরে রাখা এবং তাদের তদারকি জোরদারের পরামর্শ দিয়েছেন।  

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক