চৌগাছায় কৃষকের গোয়াল থেকে ৫টি গরু চুরি
যশোরের চৌগাছায় এক কৃষকের ৫টি গরু চুরি হয়ে গেছে। গরুর মধ্যে উন্নত জাতের তিনটি গাভী ও দুইটি বাছুর রয়েছে। যার ক্ষতির পরিমান প্রায় ৫ লাখ টাকা। সোমবার গভীর রাতে উপজেলার বাঘারদাড়ি গ্রামে চুরির ঘটনাটি ঘটে। গরু হারিয়ে সর্বশান্ত হয়ে গেছেন ওই কৃষক। এদিকে চুরির ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানান, বাঘারদাড়ি গ্রামের মন্টু মন্ডল দীর্ঘ পাঁচ বছর ধরে বাড়ীতে গরু লালন পালন করে আসছেন। গরু পালনের উদ্দেশ্যে তিনি একটি ছোট গোয়াল নির্মাণ করেন। এরপর মাত্র ৫০ হাজার টাকা দিয়ে একটি বকনা বাছুর ক্রয় করেন। এই বাছুরটি লালন পালন করার পর পর্যায়ক্রমে তার পাঁচটি গরুতে পরিনত হয়।
ছেলে আলমগীর মন্ডল জানান, প্রতিদিনের মত গরুর খাবার দিয়ে পরিবারের লোকজন রাতে ঘুমিয়ে যায়। ভোরে খাবার দেয়ার জন্য গোয়াল ঘরে ঢুকে দেখা যায় একটি গরুও নেই। এই খবরে পরিবারের লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। গরু হারিয়ে আমার আব্বা অসুস্থ্য হয়ে পড়েছেন।
তিনি বলেন রাতের কোন এক সময় চোরেরা আমাদের সব গরু চুরি করে নিয়ে গেছে। গরুর মধ্যে তিনটি গাভী ও দুটি বাছুর রয়েছে। যার দাম হবে ৫ লাখ টাকা।
এদিকে গরু হারিয়ে সর্বশান্ত হয়ে গেছেন কৃষক মন্টু মন্ডল। চরমহতাশা নেমে এসেছে ওই কৃষক পরিবারে।
এ ব্যাপারে থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই আমি ওই কৃষকের বাড়ীতে গেছি। বিষয়টি খুবই দুঃখজনক। ইতোমধ্যে চোরচক্রকে ধরতে আমরা কাজ শুরু করেছি।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান