পরিবেশের ভারসাম্য রক্ষায় অক্সফামের উদ্যোগে দিনব্যাপী কর্মশালা
হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপের মতো বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় জলবায়ু ঝুঁকি এবং অন্যান্য সম্পদ ব্যবস্থাপনা হুমকির সম্মুখীন । প্রাকৃতিক সম্পদ ও বন ব্যবস্থাপনার মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সম্প্রদায়ের ভূমিকা নিয়ে এক কর্মশালার আয়োজন করেছে অক্সফাম বাংলাদেশ।
সোমবার(১৭ ফেব্রুয়ারী) সকাল থেকে ঢাকার লেকশোর হোটেলের ইকেবানা কনফারেন্স রুমে নিঝুম দ্বীপের কমিউনিটি, স্টেকহোল্ডার ,আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফ্যামের প্রতিনিধি, বনবিভাগের কর্মকর্তা, সাংবাদিক ও দ্বীপ উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীদের আলোচনায় উঠে আসে বৈশ্বিক দূষণ এবং জলবায়ু পরিবর্তনে কমিউনিটির বিভিন্ন ভূমিকার কথা। নিঝুম দ্বীপের প্রান্তিক গোষ্ঠী, যারা নাকি বৈশ্বিক দূষণে কিছুটা দায়ী থাকলেও জলবায়ু বিপর্যয় এবং কঠোর সংস্থান বিধিতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার। প্রাকৃতিক সম্পদ তথা নিঝুম দ্বীপের সম্পদে তাদের তেমন একটা অধিকার থাকে না। এতে প্রান্তিক জনগোষ্ঠী দারিদ্র্যের আরো সংকটময় পর্যায়ে পৌঁছে।
আলোচকরা আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিঝুম দ্বীপের জাতীয় উদ্যান তথা বনায়ন যেমন রক্ষা করতে হবে , তেমনি সেখানকার বাসিন্দাদেরও টিকিয়ে রাখতে হবে।
বন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কমিউনিটি স্টুয়ার্ডশীপ এর ভূমিকা তুলে ধরে বক্তারা বলেন, বাসিন্দাদের কর্মসংস্থান সৃষ্টি, বিভিন্ন প্রণোদনমূলক কাজের মাধ্যমে ও সচেতনতা বৃদ্ধি করে তাদের দ্বারাই পরিবেশ-প্রতিবেশ রক্ষা করতে হবে।
আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞাণের অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন , বন সংরক্ষক ড. মোল্লা রেজাউল করিম, হাতিয়া দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল আলম,অক্সফাম বাংলাদেশের প্রোগ্রাম কোর্ডিনেটর শান্তা সোহেলি ময়না, উপকূলীয় বনবিভাগ নোয়াখালী জেলা বন কর্মকর্তা আবু ইউসুফ, গণমাধ্যম কর্মী ছায়েদ আহামেদ, কমিউনিটি লিডারশীপের নাছিমা খানম প্রমুখ।
এর আগে, অক্সফাম এর বাংলাদেশ জলবায়ু বিচার ও প্রাকৃতিক সম্পদ অধিকারের প্রধান মোহাম্মদ এমরান হাসান তার স্বাগত বক্তব্যে বলেন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম স্বাধীনতাউত্তর সময় ধরে অক্সফাম বাংলাদেশের পরিবেশ-প্রতিবেশ ও প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধা-অসুবিধা নিয়ে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে টেকসই উন্নয়নের লক্ষ্যে অক্সফাম সরকার ও অন্যান্য উন্নয়ন সংগঠনের সাথে যৌথভাবে দরিদ্র নারী, পুরুষ ও বিপদাপন্ন জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তন প্রক্রিয়ায় অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি, কৃষি সেবা ও সম্পদে দরিদ্র মানুষের প্রবেশগম্যতা নিশ্চিতকরণসহ জলবায়ুর প্রভাব মোকাবিলায় কাজ করে।
CACS প্রকল্প বাস্তুতন্ত্রকে শক্তিশালী করে এবং সম্পদ পরিচালনা এবং তাদের অধিকার দাবি করার জন্য সম্প্রদায়কে ক্ষমতায়নের মাধ্যমে জলবায়ু অভিযোজন উন্নত করতে কাজ করে বলেও জানান অক্সফামের এ কর্মকর্তা।
এতে সঞ্চালনায় ছিলেন, অক্সফ্যাম ম্যানেজমেন্ট ইউনিটের(CACS)প্রোজেক্টের মো: তাজবিব রহমান ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান