মিরসরাইয়ে সুফল প্রকল্পে গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
মধ্যরাতে বন বিভাগের নিয়ন্ত্রাণাধীন সংরক্ষিত বন ভূমিতে পরিচালনা ব্যয় আওতায় স্বল্প মেয়াদী বাগান বিভিন্ন প্রজাতির প্রায় ২ হাজার গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়েনের অলিনগর এলাকার বিশ্ব টিলা নামক স্থানে এই ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকায় বন বিভাগের নিয়ন্ত্রাণাধীন সংরক্ষিত বন ভূমিতে পরিচালনা ব্যয় এর আওতায় স্বল্প মেয়াদী বাগান সৃজনের উদ্দেশ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পক্ষে বন বিভাগের সৃজিত বাগানের ২০২২-২০২৩ অর্থ বছরে লিজ নেওয়া ২৫ একর এলাকাজুড়ে
২৫ জন নির্বাচিত উপকারভোগী বিভিন্ন প্রজাতির সেগুন,আকাশ মনি, নিম, জাম, সাজানা গাছ।
এ বিষয়ে উপকারভোগীদের পক্ষ থেকে আনোয়ার নামে এক উপকারভোগী অলিনগর এলাকার হেঞ্জু মিয়া চৌধুরী বাড়ির মৃত আলী আহমেদ এর ছেলে বিজিবি সদস্য গোলাম মোস্তফা রিয়াদ কে অভিযুক্ত করে আরো অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় অভিযোগ করেন।অভিযুক্ত গোলাম মোস্তফা রিয়াদ অভিযোগের বিষয়ে জানান, ঐ জায়গা আমাদের ক্রয় কৃত। ২০০৮ সালে স্থানীয় একজন থেকে আমরা ১০০ টাকার স্ট্যাম্পে এই জায়গা ক্রয় করি। আমরা এই বিষয়ে উত্তর বনবিভাগ বরাবর একটি অভিযোগ দিয়েছি। বনবিভাগের জায়গা ক্রয় বিক্রয় করা যায় কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, বিজিবি সদস্য গোলাম মোস্তফা রিয়াদ ও তার ভাই পারভেজ রাতে আমাদেরকে গাছ কাটার জন্য শ্রমিক হিসেবে নিতে চায়। আমরা এ কাজ অন্যায় বলে গাছ কাটতে যাই নাই। কিন্তু সকালে শুনি ঐ বাগানে অনেকগুলো গাছ কেটে ফেলা হয়েছে।
ঐ বাগান দেখাশোনার কাজে নিয়োজিত ও উপকারভোগী শিপন জানান, রিয়াদ কিছুদিন আগে বাগানে এসে আমাকে হুমকি ধামকি দিয়ে যায়। ঐ জায়গা তার দাবি করে যাতে পাহাড়ে আর না যাই এবং তার জায়গা থেকে আমাকে সরে যেতে বলে।
অলিনগর রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, আমাদের সংরক্ষিত বনের গাছ কাটার বিষয়ে শুনেছি। সরেজমিনে পরিদর্শন করে ও তদন্ত করে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
জোরারগঞ্জ থানার (তদন্ত) ওসি কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, সরকারি গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। যে বা যারা করেছে এটি খুব অন্যায় করেছে। আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।
এমএসএম / এমএসএম
পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা
চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা
আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী
পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের
ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু
উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন
জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
শ্যামনগরে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও সেলাই মেশিন বিতরণ
রাঙ্গুনিয়ায় তিন খাবার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫০ হাজার টাকা